পিছু ডেকো না তুমি
চলছে যখন সম্মুখ পানে,
পথ রোধ করে আমার
গতি তুমি থামিয়ে দিও না।
জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়
একাগ্রতা তখন দিশেহারা,
জীবন সেখানে থমকে যাবে
পাবেনা ফিরে পথের দেখা।
দুর্জয়ের পথের দুর্বলতার কোন
প্রশ্রয় দিতে নেই একটুও,
মনে রাখতে হবে দুর্বার সাহস
ভেঙ্গে পড়লে চলবে না মোটেও।
সকল বাধার প্রাচীর ডিঙিয়ে
আসবে যখন সেই শুভ দিন,
ধরা তখন স্বর্গের মত
হয়ে উঠবে রঙিন
…………………………………..
0 মন্তব্যসমূহ