yllix

তোমার রক্ত চক্ষু





তোমার রক্ত চক্ষু এখন আমায়

আর ভীত করতে পারে না,

প্রতিবাদী এখন আমি বিপ্লবী পৃথ্বীর

অন্যায়ের কাছে নত হতে পারি না।


মজলুম ছিলাম বলে পদে পদে 

লাঞ্ছনা আর নিপীড়নের শিকার,

দুর্বলের প্রতি সদা সর্বদা তাই 

আঘাত হানে দুর্নিবার।


এমনি করে মার খেয়ে খেয়ে 

শক্ত হয়েছে মনের ভিত,

প্রতিবাদ করতে পিছু হঠবো না আর 

এখন আমি পরিপূর্ণ প্রস্তুত।


হৃদয়ে কোন ইস্পাত কঠিন 

ভাঙতে পারবে না সহসা,

নিজের উপর বিশ্বাস প্রবল 

আত্মবিশ্বাস মোর ভরসা।


রোদে পুড়ে বর্ষায় ভিজে 

সহনশীল হয়েছে এই অবয়ব,

শত আঘাতেও দুমড়াবে না কভু 

কারণ আমি থাকব সর্বদা সরব।

………………………………..


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ