yllix

স্বপ্ন দেখেছি




স্বপ্ন দেখেছি কবি হব আমি 

লিখবো বসে কবিতা,

বাস্তব দেখি তার বিপরীত 

নেই সেখানে বিলাসিতা।


কল্প লোকের রাজা আমি 

মন যা চায় করি অহর্নিশ,

মোহ ভেঙ্গে দেখলাম আমি 

অযথাই করছি নিসফিস।


মনের রঙের সব রং দিয়ে যদি 

সাজাতে পারতাম ধরণী,

সেখানে তোমায় বসাতে নির্যাতনে 

করে রাখতাম মহারানী।


আবেগ দিয়ে ক্ষণিক হয়তো 

স্বপ্ন দেখি হতাম বিভোর,

একটা সময় কেটে গেলে তা 

ব্যথায় ব্যথায় কাতর।

………………………………


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ