yllix

নিস্তব্ধ নীরবতা




নিস্তব্ধ নীরবতা ধরণীর বুকে 

আমার হৃদয়ে বেদনার ঝড়,

কেড়ে নিলে সব শান্তি তুমি 

তাই বুকে বেধেছি পাথর 


নিদ তুমি হরন করলে

অশ্রু ঝরে এখন আঁখিপাতে,

এতোটা আঘাত পাইনি কভু

জীবনের এই মোহনাতে।


রাত পেরিয়ে প্রভাত আসে

ধরনীর বুকে বহে নির্মল হাওয়া,

আমার মনে হতাশার হুতাসন

না হল তোমাশ পাওয়া।


ফেরালে আমায় শূন্য হাতে

কেড়ে নিলে নিঠুর থাবায়,

এটুকু মিনতি করি শেষ বেলায়

শুধু ভালবাসি বলে তোমায়।

………………………………….


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ