ক্ষমা করে দাও প্রভু আমায়
পাপী আমি এই জগতের,
তোমার দয়ার সাগর থেকে
একটু জল দাও আমাদের।
বিভোর ছিলাম দুনিয়ার মায়ায়
ভুলে ছিলাম তোমায় আমি,
তবুও তোমার মায়ার দরজায়
তালা দাওনি জানি।
অনেক সময় কেটে গেল হেলায়
তোমায় ডাকিনি কভু,
ফিরিয়ে কভু দাওনি তুমি
তুমি যে মহান প্রভু।
পরকালে আমি তোমার সমুখে
দাড়াব কি সম্বল নিয়ে,
ভয়ে বুক কাপে সর্বদা
এই ভেবে মনে মনে।
0 মন্তব্যসমূহ