রাত পোহাল পূব গগনে
রবি উঠেছ ঐ,
মুয়াজ্জিন ডাকে খোদার ঘরে
মুমিন মুসলমান কই।
ঘুম থেকে জানি নামাজ উওম
জানে প্রতিটি মুসলমান,
খোদার ডাকে সারা দিয়ে
মসজিদে হও আগুয়ান।
অবহেলায় সময় কর না পার
ভুলনা খোদার কথা,
তার হুকুম পালন করতে
হবে সদা সর্বদা।
যখন জিগাসিবে দুনিয়ার জীবন
কীভাবে করেছ পার,
উওর কিবা দিবে বল
আমরা যে গুনাহগার।
0 মন্তব্যসমূহ