yllix

মূল্যহীন







জীবন মোদের টলমল করে

যে কোন সময় যাবে উড়ে,

আজরাইল খোদার হুকুম তখন

পালন করবে অক্ষরে অক্ষরে।


দুনিয়ার যত বাহাদুরী তোমার

চলবে না তার সাথে,

পরান পাখি এক নিমেষে

ছিনিয়ে নিয়ে যাবে।


টাকা পয়সা ধন সম্পদ

মিছে মৃত্যুর কাছে,

লাভ হবে তখন কিছুই

থেকে যাবে দুনিয়াতে।


গর্ব অহংকার ধ্বংস করে

মুমিনের সব গুনাবলী,

লাভ কি বল ক্ষনিকের ধরায়

এ সব নিয়ে বাড়াবাড়ি।

………………………….





 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ