যদি দেখা হয় কোন পথের ধারে
কোন আনন্দঘন জলসা,
একটু শুধু মুচকি হেসো
দেখলে একবার আমায়।
একটা সময় ছিলাম আপন
আজ হয়তো হয়েছি পর,
মুখ ফিরিয়ে নিলে হৃদয়ে
উঠবে বুঝি দুঃখের ঝড়।
জাত ধরে ছিলে তুমি যতনে
কালের ধারায় হয়ত সরিয়ে নিলে,
না চেনার ভান কর না কখনও
যদি তোমার সাথে দেখা মেলে।
সময় কখনও মানুষের জীবনের
গতিকে বদলায় বার বার,
তারই ধারায় হয়তো আমাদের
দেখা হয়ে যাবে আবার।
ভুলে যেও না কভু প্রিয়
একটা সময় ভালবেসেছিলাম,
কষ্ট পাব ঠিক তখনই
যদি তা তাকাও একবার।
……………………………...
0 মন্তব্যসমূহ