yllix

তোমার মত দরদী

  


তুমি মা কত কাল আগে

চলে গেছ আমায় ছেড়ে,

তোমার অভাব পূর্ণ হবে না

এই দুনিয়ার বুকে।


তুমি থাকলে দুঃখ শোকে

হাত বুলাতে মোর কপালে,

আজ পাশে নেই কেউ আমার

ভাঙা মন জেড়া লাগাতে।


সাহস দিয়েছ উৎসাহ দিয়েছ

প্রতিটি কাজে কাজে,

প্রেরণা দিয়েছ সমূখে এগুতে

আশায় বুক বেঁধে।


আজ বুঝেছি তোমার মতন

দরদী ছিল না কেউ,

তুমিই ছিলে আলোর প্রদীপ

পাড়ি দিতে দুঃখের ঢেউ।

…………………………...


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ